ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন: সুশাসন ও গ্রাহকের আস্থা নিশ্চিতে গুরুত্বারোপ

গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে প্রতিটি স্তরে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গত শনিবার (৭ মার্চ ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শক্তিশালী ব্যাংক গঠনে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. ওমর ফারুক খাঁন বলেন, দেশের অন্যতম বৃহৎ শরী’আহ ভিত্তিক ব্যাংক হিসেবে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের মূল শক্তি। এই শক্তি অটুট রাখতে হলে কেবল ব্যবসা বৃদ্ধি যথেষ্ট নয়, বরং একটি সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, সঠিকভাবে ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণের মাধ্যমেই একটি ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, একটি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকিগুলো আগাম চিহ্নিত করা এবং সে বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক রাখা। প্রতিটি কর্মীকে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আরও দায়িত্বশীল, সতর্ক ও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, সময়মতো ঝুঁকি চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারলে অনেক সমস্যা সহজেই প্রতিরোধ করা যায়।

সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক-এর ডাইরেক্টর মোঃ আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিভিন্ন সেশনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম এবং রিস্ক ম্যানেজমেন্ট উইং-এর প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম।

প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানগণ সরাসরি সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও, ব্যাংকের সকল জোন ও শাখাপ্রধানগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী: গুরুত্বপূর্ণ বৈঠক ও ইফতার আয়োজনে ব্যস্ত সময়

ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন: সুশাসন ও গ্রাহকের আস্থা নিশ্চিতে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬