ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস: ব্যাংকগুলোকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

দেশের সব তফসিলি ব্যাংককে আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় বিশেষ কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’ কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলোকে তাদের সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে এই প্রতিপাদ্যকে গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দিবসটি পালনে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস: ব্যাংকগুলোকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬