ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জ্বালানি তেল নিয়ে উদ্বেগ: রাজধানীজুড়ে পাম্পে দীর্ঘ জট, পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট বা মূল্যবৃদ্ধির আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে অস্বাভাবিক ভিড়। বৃহস্পতিবারের পর শুক্রবারও (৬ মার্চ) ঢাকার বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক পাম্পে অপেক্ষমাণ যানবাহনের সারি পাম্পের সীমানা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রয়োজনীয়তার চেয়ে বেশি তেল নেওয়ার প্রবণতাই এই অভূতপূর্ব চাপের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গুজবের জেরে অতিরিক্ত তেল সংগ্রহ

পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গুজব বা পূর্ব আশঙ্কার জেরে অনেকেই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। ফলস্বরূপ, গত দুই দিনে জ্বালানি তেলের বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে।

তবে জ্বালানি খাতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নামছেন মন্ত্রী

এদিকে, উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে মাঠে নামছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট এই জনউদ্বেগের মধ্যে শুক্রবার বিকাল ৫টায় কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ের সামনে থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনে বের হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের বর্ষীয়ান সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

জ্বালানি তেল নিয়ে উদ্বেগ: রাজধানীজুড়ে পাম্পে দীর্ঘ জট, পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী

আপডেট সময় : ০৪:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬