ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি, নতুন দর সন্ধ্যা থেকে কার্যকর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পূর্বের ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে।

গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম শেষবার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি, নতুন দর সন্ধ্যা থেকে কার্যকর

আপডেট সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬