ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিএসটিআইয়ে অর্ধশত পদে চাকরির সুযোগ: আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের প্রকৃত নাগরিকদের মধ্য থেকে মোট ১০টি ভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন যোগ্য প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা গত ১৫ জানুয়ারি থেকে আবেদন করতে পারছেন এবং আবেদন প্রক্রিয়া আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সেগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
কম্পিউটার অপারেটর: ২ জন
ইউডিসি কাম ক্যাশিয়ার: ১ জন
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬ জন
কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট: ১ জন
ডেটা এন্ট্রি অপারেটর: ৭ জন
ল্যাব সহকারী: ৮ জন
ক্যাটালগার: ১ জন
গাড়ি চালক: ১ জন
অফিস সহায়ক (এমএলএসএস): ২০ জন
নিরাপত্তা প্রহরী: ৩ জন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সফলভাবে পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়মাবলি বিএসটিআইয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

বিএসটিআইয়ে অর্ধশত পদে চাকরির সুযোগ: আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

আপডেট সময় : ১২:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬