ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ: স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়ালো

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। প্রতি ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে বলে বাজুস জানিয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ১৩ জানুয়ারি থেকে। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা ছিল।

চলতি বছর এ নিয়ে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে পাঁচ দফা দাম বাড়ানো হয়েছে এবং দুই দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে চার দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দুই দফা দাম বাড়ানো হয়েছে এবং বাকি দুই দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং মাত্র তিন বার কমেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

দেশের ইতিহাসে সর্বোচ্চ: স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়ালো

আপডেট সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬