ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আকিজ বশির ক্যাবলসের আত্মপ্রকাশ: দেশে প্রথমবারের মতো থ্রি-লেয়ার ইনসুলেটেড তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে স্বনামধন্য আকিজ বশির গ্রুপ। তাদের নতুন ব্র্যান্ড ‘আকিজ বশির ক্যাবলস’-এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক থ্রি-লেয়ার ইনসুলেটেড তার উন্মোচন করা হয়েছে, যা বিদ্যুৎ নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পিয়োর কপার দ্বারা তৈরি এই থ্রি-লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে নির্মিত তারটি সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। এই উদ্ভাবনী প্রযুক্তি আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতে বিদ্যুতের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের বৈদ্যুতিক সুরক্ষায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি, কর্পোরেট সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা উপস্থিত ছিলেন। দেশের দ্রুত সম্প্রসারিত বৈদ্যুতিক তার ও ক্যাবল খাতের জন্য এই সংযোজনকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আকিজ বশির ক্যাবলস প্রথম দিন থেকেই দেশজুড়ে ৩২টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং শক্তিশালী ডিলার-ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে, যা সারাদেশে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করেন। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ এবং হেড অব বিজনেস (কেবলস অপারেশনস) মোহাম্মদ ওয়ার ফারুকসহ গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আকিজ বশির গ্রুপের দীর্ঘদিনের বিশ্বস্ততা এবং আধুনিক উৎপাদন সক্ষমতার ভিত্তিতে আকিজ বশির ক্যাবলস আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের চাহিদা পূরণে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার ক্যাবলের একটি বিস্তৃত পোর্টফোলিও নিয়ে বাজারে প্রবেশ করেছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আকিজ বশির ক্যাবলস খুব দ্রুতই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব গবেষণাভিত্তিক বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ-উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই উদ্বোধনের মধ্য দিয়ে আকিজ বশির গ্রুপ উদ্ভাবন, গুণগত মান এবং জাতীয় উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও দৃঢ় করল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

আকিজ বশির ক্যাবলসের আত্মপ্রকাশ: দেশে প্রথমবারের মতো থ্রি-লেয়ার ইনসুলেটেড তার

আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬