ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরবৃদ্ধি, কাল থেকে কার্যকর নতুন মূল্য

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে জুয়েলার্স মালিকদের সংগঠন। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৬৩৯ টাকায়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জুয়েলার্স সমিতির পক্ষ থেকে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

দেশের বাজারে স্বর্ণের বড় দরবৃদ্ধি, কাল থেকে কার্যকর নতুন মূল্য

আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬