মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৮ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের বাজারে স্বর্ণের বড় দরবৃদ্ধি, কাল থেকে কার্যকর নতুন মূল্য

  • হালনাগাদ সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে জুয়েলার্স মালিকদের সংগঠন। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৬৩৯ টাকায়।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জুয়েলার্স সমিতির পক্ষ থেকে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

28 October 2026

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, ফল মেনে নেব: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে স্বর্ণের বড় দরবৃদ্ধি, কাল থেকে কার্যকর নতুন মূল্য

হালনাগাদ সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬