ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পূর্ব ঘোষিত বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আগামী ৩ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমতাবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চিঠিকে আরও বলা হয়েছে, ইতোমধ্যে প্রেরিত আমন্ত্রণপত্র ওইদিন প্রযোজ্য থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

আপডেট সময় : ০৮:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫