ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য তিন দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ ঘোষণা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ সরকার মওকুফ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রবিবার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব‍্যত্যয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত কাজ চলছে। তিনি আরও বলেন, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করে দিয়েছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শাহজালাল বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য তিন দিনের অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ ঘোষণা

আপডেট সময় : ০৩:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫