ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভোলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ভোলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. মিজান, রিয়াজ উদ্দিন ও আজমিরী আমরিন। মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মিজান ও আজমিরী লালমোহন উপজেলার বাসিন্দা। রিয়াজ উদ্দিনের ঠিকানা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লালমোহন উপজেলা থেকে চালকসহ ছয় জন যাত্রী নিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক দিয়ে অটোরিকশাটি ভোলার দিকে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত অটোরিকশার চালকসহ চার জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর তিন জন চিকিৎসাধীন।

জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

ভোলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫