ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়লো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তে এসে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) কোনও জরিমানা ছাড়াই আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে চলতি অর্থবছরের জন্য এক দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবতায় প্রায় প্রতি বছরই একাধিকবার সময় বাড়ায় এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। করযোগ্য আয় থাকলে প্রত্যেক টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

চলতি অর্থবছরে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করতে হবে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রথমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সহজেই রিটার্ন দাখিল করা যাবে।

অনলাইনে রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য অনলাইনে প্রদান করলেই হবে। তবে ভবিষ্যতে নিরীক্ষা বা অন্যান্য প্রয়োজনে এসব কাগজপত্র চাওয়া হলে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট নথি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে এনবিআর।

ঘরে বসেই কর পরিশোধের সুযোগ

ই-রিটার্ন দাখিলের সময় করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। কর পরিশোধের জন্য ব্যাংক ট্রান্সফার ছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।

এনবিআরের কর্মকর্তারা আশা করছেন, সময় বাড়ানোর ফলে আরও বেশি করদাতা স্বেচ্ছায় রিটার্ন দাখিলে আগ্রহী হবেন এবং করজালের আওতা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়লো

আপডেট সময় : ১২:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫