ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ ১৮ হাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেটের) এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রবিবার (২১ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ঊর্ধ্বমুখী থাকাও এ সিদ্ধান্তের অন্যতম কারণ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের তথ্যমতে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং

সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে সোনার দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো ২ লাখ ১৮ হাজার

আপডেট সময় : ১০:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫