ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২৪ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় গ্রিড থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের অধিভুক্ত সব এলাকার গ্রাহকরা গ্যাসের নিম্নচাপ সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহারে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। 

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ ও চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

২৪ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫