ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

৩২ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এর আগের দিন বুধবার (১০ ডিসেম্বর) রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। বিপিএম–৬ অনুযায়ী তা ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন। তার আগে গত ৬ নভেম্বর শেষবারের মতো রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে তিন দিন পর ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর–অক্টোবরের বিল হিসেবে ১৬১ কোটি ডলার পরিশোধ করায় রিজার্ভ নেমে দাঁড়ায় ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। এরপর থেকে ৩০–৩১ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছিল রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক লেনদেন স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স–রফতানি আয়ের প্রবাহ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজার থেকে ডলার কিনছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১৬টি ব্যাংক থেকে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার (১৪৯ মিলিয়ন) কেনা হয়েছে। প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সার মধ্যে। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে কাট–অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ২৯ পয়সা।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ২.৬৬ বিলিয়ন ডলার (২৬৬ কোটি ৩০ লাখ) বৈদেশিক মুদ্রা কিনেছে। গত ১৩ জুলাই থেকে শুরু হওয়া এই নিলাম প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

৩২ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

আপডেট সময় : ১০:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫