মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৩ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফেনীতে মহাসড়কের পাশে ট্রাকে আগুন, উদ্ধার পেট্রোল বোমা

  • হালনাগাদ সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পল্লী বিদ্যুতের বিপরীতে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মহাসড়কের পূর্বচন্দ্রপুর মেটালের সামনে ট্রাকটি (চট্ট মেট্রো-ট-১১-৪৭৭০) পার্কিং করে রাখা ছিল। এসময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন তারা।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আগুনে ট্রাকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ট্রাক ও পূর্বচন্দ্রপুর মেটালের স্বত্বাধিকারী পেয়ার আহম্মদ বলেন, গাড়িটি আমার গ্যারেজের সামনে রাখা ছিল। রাতে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। এই ট্রাক আর গ্যারেজের আয় থেকে আমার পরিবার চলে। আমার সঙ্গে কারো কোন শত্রুতা নেই। তবে আমার ভাই দাগনভূঞা গজারিয়া এলাকার বাসিন্দা শহিদুল্লাহ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় আমি যেহেতু কাউকে দেখিনি সেজন্য থানায় অভিযোগ করিনি। পুলিশ নিজেদের উদ্যোগে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

এদিকে ট্রাক মালিক হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের কথা বললেও মহাসড়কের পাশে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক নুরুল আফছার। তিনি বলেন, আগুন লাগার এমন কিছু আমার জানা নেই।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো জব্দ নেই। বিষয়টি শহর পুলিশ ফাঁড়ি দেখছে।

এ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, ট্রাকে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাড়ির মালিক এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দুইজনকে দেখা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় আরও একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সেখানে এমন ঘটনা ঘটেনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টায়ার জ্বালিয়ে অবরোধে স্থবির ঢাকা-বরিশাল মহাসড়ক

29 November 2026

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টা, আটক নেই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেনীতে মহাসড়কের পাশে ট্রাকে আগুন, উদ্ধার পেট্রোল বোমা

হালনাগাদ সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬