পাকিস্তানের ছয় দিনের সরকারি সফর সফলভাবে শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা ছেড়েছিলেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে এই সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
স্পিকারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





















