মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪৪ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

  • হালনাগাদ সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের উত্তরের হিমালয়ঘেঁষা শীতপ্রবণ জেলা পঞ্চগড় ও এর আশপাশের অঞ্চলে শীতের তীব্রতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় কুয়াশা ও পাহাড়ি হিম বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক দিনে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস ও ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে। রাতে ঠান্ডার পরিমাণ বেশি থাকায় সাধারণ মানুষকে শীতবস্ত্র ব্যবহার করতে হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও তার তেজ বা উষ্ণতা অনেক কম থাকছে। কুয়াশায় ঢাকা গুরুত্বপূর্ণ সড়কসহ চারপাশের জনপদ। রাস্তার বিভিন্ন মোড়ে শীত নিবারণের উদ্দেশ্যে কাজের সন্ধানে বের হওয়া সাধারণ মানুষকে আগুন পোহাতে দেখা গেছে। ঘাস, গাছপালা ও ফসলের পাতার ওপর শিশিরবিন্দু জমে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও বাতাসে শীতের আমেজ বজায় থাকে।

দিনের বেলায় তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও ভোর ও রাতের ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাচ্ছেন স্থানীয়রা। আবহাওয়ার এই তারতম্যের কারণে জেলার আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা সর্দি, কাশি ও জ্বরসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গত কিছুদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। তিনি আরও জানান, ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ শুরু

28 November 2026

ছয় মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

হালনাগাদ সময় : ০৯:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬