মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৯ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১৪.৩ ডিগ্রিতে

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দিনাজপুরে দিন দিন শীতের অনুভূতি আরও তীব্র আকার ধারণ করছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে ভোর ও সকালে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক। দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দিনের বেলাতেও অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে সকাল ও রাতের কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার সকালে রেকর্ডকৃত ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এদিকে শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। সকালে জীবিকার তাগিদে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ঘর থেকে বের হতে হচ্ছে। বীরগঞ্জের কয়েকজন রিকশাচালক ও শ্রমজীবী মানুষ জানান, সকালের কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে কাজে বের হতে বেশ কষ্ট হলেও পেটের টানে শীত উপেক্ষা করে তাদের কাজ করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই চারপাশ ঠান্ডা হতে শুরু করে এবং রাত ও ভোরে শীতের অনুভূতি চরমে পৌঁছায়। পাশাপাশি সকালে ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে দিনাজপুরে শীতের আমেজ জেঁকে বসেছে এবং তাপমাত্রা আরও হ্রাস পেলে শীতের প্রকোপ আরও বাড়ার শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ শুরু

28 November 2026

ছয় মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১৪.৩ ডিগ্রিতে

হালনাগাদ সময় : ০৯:৩৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬