মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৭ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বলিউডে পারিশ্রমিক কার বেশি: প্রিয়াঙ্কা নাকি দীপিকা?

  • হালনাগাদ সময় : ১২:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীরাও সিনেমা প্রতি বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। বলিউডে নারী তারকাদের পারিশ্রমিক এখন বেশ ঈর্ষণীয়। সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকা থেকে বিনোদন অঙ্গনের এই আর্থিক সমীকরণ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

চলুন জেনে নেওয়া যাক, পারিশ্রমিকের দিক থেকে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের মধ্যে কে এগিয়ে রয়েছেন।

ইন্টারনেট মুভি ডেটাবেজের তালিকার শীর্ষে অবস্থান করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সফল ক্যারিয়ার পেরিয়ে তিনি এখন হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জনের পর থেকেই বিনোদনজগতে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।

২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ এবং ‘মেরি কম’-এর মতো ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করেন তিনি। ‘ফ্যাশন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন এই অভিনেত্রী।

পরবর্তীতে হলিউডের ‘কোয়ান্টিকো’ সিরিজ দিয়ে আন্তর্জাতিক দর্শকের নজর কাড়েন প্রিয়াঙ্কা। এছাড়া ‘বেওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টেও তাকে দেখা গেছে। আইএমডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে সিনেমা প্রতি প্রিয়াঙ্কার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি রুপি।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই তারকা ২০০৭ সালে সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এবং প্রথম ছবিতেই বাজিমাত করেন।

এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

বিশেষ করে ‘পিকু’ সিনেমায় তার অভিনয় সমালোচক ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, দীপিকা পাড়ুকোন সিনেমা প্রতি ১৫ থেকে ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জেলেপল্লির শিশুদের মাঝে দুধ-ডিম ও চকলেট বিতরণ করে মন জয় করলেন ডিসি জাহিদ

28 November 2026

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বলিউডে পারিশ্রমিক কার বেশি: প্রিয়াঙ্কা নাকি দীপিকা?

হালনাগাদ সময় : ১২:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬