মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৬ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের সমাপ্তি

  • হালনাগাদ সময় : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

একেকটি চরিত্র, পরিচিত সংলাপ আর হাস্যরসের মধ্য দিয়ে দীর্ঘদিন দর্শকের বিনোদনের খোরাক জুগিয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সময়ের সঙ্গে ধারাবাহিকটি হয়ে উঠেছিল তরুণ দর্শকদের কাছে বিশেষ একটি নাম। সেই যাত্রায় এবার পড়ল বিরতি। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকটির পঞ্চম সিজনের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’।

শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয় ধারাবাহিকটির শেষ পর্বগুলো। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দর্শকরা। অনেকের কাছেই যেন বিশ্বাস করা কঠিন, আর নতুন কোনো পর্বে দেখা যাবে না কাবিলা, পাশা, হাবু কিংবা আরেফিনদের মতো জনপ্রিয় চরিত্রগুলোকে।

নাটকটি শেষ হওয়ার খবরে কেউ স্মৃতিচারণ করছেন প্রিয় চরিত্র ও সংলাপ নিয়ে, কেউ আবার দাবি তুলছেন নতুন আরেকটি সিজনের। দর্শকদের মন্তব্যে উঠে আসছে ধারাবাহিকটির নানা হাস্যরসাত্মক মুহূর্ত এবং চরিত্রগুলোর সঙ্গে তৈরি হওয়া দীর্ঘদিনের আবেগের কথা।

২০১৭ সালে যাত্রা শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিকটি ধীরে ধীরে নিজস্ব দর্শকগোষ্ঠী তৈরি করে। কাবিলা, পাশা, হাবু, আরেফিন ও নেহালসহ বিভিন্ন চরিত্রের কথাবার্তা, আচরণ এবং মজার সব ঘটনা দর্শকের মনে জায়গা করে নেয়। বিশেষ করে তরুণদের দৈনন্দিন আড্ডা, বন্ধুত্ব, সম্পর্ক ও জীবনের নানা পরিস্থিতি হাস্যরসের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার কারণে সিরিজটি পেয়েছে আলাদা পরিচিতি।

শুধু টেলিভিশনের পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ধারাবাহিকটির বিভিন্ন সংলাপ ও দৃশ্য বেশ জনপ্রিয়তা লাভ করে। অনেক সংলাপ জায়গা করে নেয় দর্শকের দৈনন্দিন কথাবার্তায়। ফলে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি টেলিভিশন নাটকের পরিচয়ে আটকে থাকেনি, হয়ে উঠেছিল জনপ্রিয় সংস্কৃতিরও একটি অংশ।

পঞ্চম সিজনের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত শেষ হলো এই দীর্ঘ যাত্রা। তবে দর্শকের প্রতিক্রিয়ায় স্পষ্ট, ধারাবাহিকটির সঙ্গে তৈরি হওয়া আবেগ এখনো অটুট রয়েছে। নতুন কোনো সিজন ভবিষ্যতে আসবে কি না, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত প্রিয় চরিত্রগুলো পর্দায় আর না দেখার আক্ষেপ নিয়েই দিন কাটাতে হচ্ছে দর্শকদের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জেলেপল্লির শিশুদের মাঝে দুধ-ডিম ও চকলেট বিতরণ করে মন জয় করলেন ডিসি জাহিদ

28 November 2026

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের সমাপ্তি

হালনাগাদ সময় : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬