মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৮ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

  • হালনাগাদ সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

এ সময় নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনাসহ জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

হালনাগাদ সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬