মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৭ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাভার ও আশুলিয়ায় এক রাতে পার্কিং করা ৩ বাসে অগ্নিসংযোগ

  • হালনাগাদ সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা অবস্থায় তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, রাতে বলিভদ্র ও নরসিংহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত দেড়টার দিকে বলিভদ্র এবং ভোর সাড়ে চারটার দিকে নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়া হয়।

অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ভোর তিনটার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নেভায়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভার ও আশুলিয়ায় এক রাতে পার্কিং করা ৩ বাসে অগ্নিসংযোগ

হালনাগাদ সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬