মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩১ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

  • হালনাগাদ সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার নাফ নদীর শূন্যলাইন থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে ৩২৩ জন আটক জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকা কিংবা কারাগারে তাদের আটকে রাখা হয়।

আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবি বিভিন্ন সময়ে তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জেলেকে গ্রহণ করে। উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া ৩২৩ জন জেলেকে তাদের উদ্যোগে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে। আটক অন্য জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবির মহাপরিচালকের ভিশন ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করে যাবে বিজিবি।

তিনি জানান, অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

হালনাগাদ সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬