মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রতিবেশী হওয়ায় জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরে ২০২৪ সালের আগস্ট মাসসহ বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে গর্ভপাতের ঘটনায় একটি মৃত ছেলে সন্তানের জন্ম হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল ভুক্তভোগী কিশোরীর বাবা জাহিদুল ইসলাম ও তার বোনকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় গ্রেপ্তারের পর জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বাদীসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জামালপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট। মামলায় বাদীসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত এ রায় ঘোষণা করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৬:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬