মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে মাদক কেনার টাকা না পেয়ে নিজের মাকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম নিরু বেগম (৫৫)। তিনি ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত ছিলেন। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। তবে মা নিরু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন রবিউল। একপর্যায়ে ঘরে থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ছেলের শাবলের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নিরু বেগম। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকাসক্তের কারণে মায়ের হাতে টাকা না পেয়ে এমন সহিংসতার অভিযোগ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বরিশাল কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

হালনাগাদ সময় : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬