মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পিটিয়ে জখম

  • হালনাগাদ সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। আহত ইমাম বর্তমানে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গত ৮ মাস ধরে রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছে। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মাসআলা জানার কথা বলে তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান। পরে মসজিদের দক্ষিণ পাশের নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পিটিয়ে জখম

হালনাগাদ সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬