মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিস্ফোরক মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত এমপি আনারের কন্যা ডরিন রিমান্ডে

  • হালনাগাদ সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ-৪ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান সাহাদাতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আসামি ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ। আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ককটেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানিতে বলেন, আজ আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এর বিরোধিতা করে বলেন, মামলায় তার মক্কেলের নাম নেই। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও আইনের শিক্ষার্থী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। এসময় তিনি রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার অনুরোধ করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কর্মক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না: সালাহউদ্দিন আহমদ

26 November 2026

আদালতে ‘রং হেডেড’ স্বীকৃত ব্যক্তির কথায় কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিস্ফোরক মামলায় ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত এমপি আনারের কন্যা ডরিন রিমান্ডে

হালনাগাদ সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬