মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৬ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোল উৎসবে বার্সেলোনা, জয় ভুলে রেকর্ডের লজ্জায় স্লাভিয়া

  • হালনাগাদ সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের এক রাত যেন ফুটবলের চার রকমের গল্প লিখে দিল। কোথাও গোলের উৎসব, কোথাও প্রায় দুই দশকের জয়খরা পেরিয়ে লজ্জার নতুন রেকর্ড, আবার কোথাও অপ্রত্যাশিত হোঁচট খেয়ে থামল শিরোপার অন্যতম দাবিদাররা। বার্সেলোনা প্রতিপক্ষকে উড়িয়ে নিজেদের গোল করার ধারাবাহিকতা ধরে রাখল। বিপরীতে স্লাভিয়া প্রাগের অপেক্ষা আরও দীর্ঘ হলো, আর রোমা ও লিলের কাছে পয়েন্ট হারিয়ে চাপে পড়ল পিএসজি ও বায়ার্ন মিউনিখ।

আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে বার্সেলোনার জয়টা ছিল প্রত্যাশিত, তবে ব্যবধানটা তাদের আক্রমণাত্মক সামর্থ্যেরই আরেকটি প্রদর্শনী। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের জয়ে কাতালানদের হয়ে জোড়া গোল করেন অ্যান্থনি গর্ডন। একটি করে গোল করেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। চোটের কারণে রদ্রি ও লামিনে ইয়ামালকে না পাওয়া এবং রাফিনিয়াকে শুরুর একাদশে না রেখেও আক্রমণে ধার কমেনি হান্সি ফ্লিকের দলের।

গত রাতে ম্যাচের শুরুতে অবশ্য বার্সেলোনাকে কিছুটা অস্বস্তিতে রেখেছিল স্বাগতিকরা। ইভান লেপিনজিকার বাঁকানো শট ক্রসবারে লেগে ফিরে না এলে ম্যাচের গল্প অন্য রকমও হতে পারত। তবে ৩১ মিনিটে আদেয়েমির ক্রস থেকে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল পেয়ে সহজেই জাল খুঁজে নেন গর্ডন। বিরতির পর তার দ্বিতীয় গোলটি আসে ফিরতি বল থেকে। এরপর ৫৫ মিনিটে আলেহান্দ্রো বালদের ক্রস থেকে আদেয়েমি এবং ৬০ মিনিটে কর্নারের জটলা থেকে জেসুস গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বার্সেলোনার হাতে।

চলতি চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। বিপরীতে সমান ম্যাচে ১৪ গোল হজম করেছে সাবাহ। দুই দলের পরিসংখ্যান যেন তাদের অবস্থানের ব্যবধানটাই স্পষ্ট করে দেয়। ইউরোপীয় প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে এটি বার্সেলোনার চতুর্থ জয়। পয়েন্ট তালিকার শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনাও জোরালো করেছে তারা। অন্যদিকে চতুর্থ হারের পর ৩৬ দলের তালিকায় ৩২ নম্বরে সাবাহ।

বার্সেলোনার গোলের আনন্দের ঠিক উল্টো প্রান্তে দাঁড়িয়ে স্লাভিয়া প্রাগ। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ জয়ের স্মৃতি তাদের কাছে এতটাই পুরোনো যে, সেই সময় লামিনে ইয়ামালের বয়স ছিল মাত্র দুই মাস। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর স্টুয়া বুখারেস্টের বিপক্ষে পাওয়া সেই জয়ের পর আর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় জিততে পারেনি চেক ক্লাবটি। গতকাল ভিয়ারিয়ালের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে অপেক্ষার দিন আরও দীর্ঘ করেছে তারা।

এই হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ ও এর পূর্বসূরি ইউরোপিয়ান কাপ মিলিয়ে টানা ২৪ ম্যাচ জয়হীন থাকার রেকর্ড গড়েছে স্লাভিয়া। এর আগে টানা ২৩ ম্যাচ জয়হীন থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছিল গ্রিসের এইকে এথেন্স ও রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের। স্লাভিয়া এবার তাদের দুজনকেই ছাড়িয়ে গেল।

২০০৭ সালের সেই জয়ের পর থেকে ২৪ ম্যাচে ১৬ হার ও আটটি ড্র স্লাভিয়ার সঙ্গী। প্রতিযোগিতায় তাদের একমাত্র জয়টিও এসেছিল সেই স্টুয়া বুখারেস্টের বিপক্ষে। এরপর আর্সেনাল, বার্সেলোনা ও ইন্টার মিলানের মতো ক্লাবের বিপক্ষে মাঠে নেমেও জয় অধরাই থাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোল উৎসবে বার্সেলোনা, জয় ভুলে রেকর্ডের লজ্জায় স্লাভিয়া

হালনাগাদ সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬