মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারত শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না: রাশেদ খান

  • হালনাগাদ সময় : ০৮:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখনোই ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়!’

তিনি লেখেন, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধু বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে।’

রাশেদ খান লেখেন, ‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রণধীর জয়সোয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে: রাষ্ট্রপতি

25 November 2026

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারত শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য ফেরত পাঠাবে না: রাশেদ খান

হালনাগাদ সময় : ০৮:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬