মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কঠিন সমীকরণেও ভালো কিছুর অপেক্ষায় বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক ক্যাচ মিস, বোলিংয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থতা আর ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণ—সব মিলিয়ে দুঃসময় পার করছে বাংলাদেশ। জোহানেসবারਗের পর সেঞ্চুরিয়নেও ফিল্ডিংয়ের দুর্বলতা স্পষ্টভাবে ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের ঘাটতির কথা স্বীকার করলেও হাল ছাড়তে নারাজ পেসার শরিফুল ইসলাম। তার বিশ্বাস, টেস্ট ক্রিকেটে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের বড় সংগ্রহের সামনে সফরকারীদের পথ আরও কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে পাহাড়সম লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে ম্যাচ থেকে ইতিবাচক কিছু পাওয়ার আশা করা কঠিন হলেও দ্বিতীয় ইনিংসকে ঘিরে আশাবাদী থাকতে চান শরিফুল।

কত রানের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখতে পারলে দলের জন্য স্বস্তি হবে, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন এই বাঁহাতি পেসার। নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা না জানিয়ে তিনি বলেন, ‘দেখা যাক কত তাড়াতাড়ি, কত কমের মধ্যে রাখা যায়। ব্যাটারদের মধ্যে ঘুরে দাঁড়ানোর ওই বিশ্বাস অবশ্যই আছে।’

ম্যাচে বাংলাদেশের ফেরার সম্ভাবনা নিয়েও আশাবাদী শরিফুল। তার ভাষায়, ‘যদি দ্বিতীয় ইনিংসে ভালো কামব্যাক করতে পারি, দেখা যাক। টেস্ট খেলায় যেকোনো কিছু হতে পারে। একটা পার্টনারশিপ হলেও আশা করা যায়।’

তবে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে ফিল্ডিং। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও একাধিক ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। প্রতিপক্ষকে বাড়তি সুযোগ দেওয়ার এই প্রবণতা নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা নতুন ফিল্ডিং কোচ মালিবংওয়ে মাকেতার প্রসঙ্গ টানেন শরিফুল। তিনি বলেন, ‘এখন তো ফিল্ডিংয়ের ব্যাপারটা মালি (মালিবংওয়ে মাকেতা) দেখছেন। উনি সবেমাত্র দায়িত্ব পেলেন। আমরা হয়তো অন্য দলের তুলনায় একটু বেশিই ক্যাচ মিস করছি। আশা করি এটা থেকে শিগগিরই ওভারকাম করব।’

অনুশীলনে ফিল্ডিংয়ের কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি। মূলত অনুশীলনের দক্ষতা মাঠের খেলায় প্রতিফলিত না হওয়ার সমস্যাকেই দায়ী করেছেন শরিফুল। এ প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘প্র্যাকটিস তো আমরা পারফেক্টলি করছি–ই। হয়তো ম্যাচের ভেতর তা সঠিকভাবে এক্সিকিউট হচ্ছে না।’

ক্যাচ মিসের হতাশার মধ্যেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন এই পেসার। তার মতে, সুযোগ তৈরি করতে না পারার দায় বোলারদেরও রয়েছে। নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করে তিনি বলেন, ‘পেস বোলিং ইউনিট হিসেবে আমরা তেমন ভালো বল করতে পারিনি। তাও দুয়েকটা সুযোগ এসেছে। ক্যাচ ড্রপ যেকোনো সময় হতে পারে, হয়তো ধরতে পারেনি। আশা করি পরবর্তীতে আমরা তা শুধরে নিতে পারব।’

এদিকে অস্ট্রেলিয়ায় গতির ঝড় তুলে আলোচনায় থাকলেও টেস্ট একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না শরিফুলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সুযোগ পেলেও বল হাতে ৯৫ রান খরচ করে নিয়েছেন মাত্র ২ উইকেট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কঠিন সমীকরণেও ভালো কিছুর অপেক্ষায় বাংলাদেশ

হালনাগাদ সময় : ১২:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬