মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১২ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পড়াশোনা ও নোটিশ যেখানে ফেইসবুক-হোয়াটসঅ্যাপনির্ভর: সেখানে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে?

  • হালনাগাদ সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ ধরনের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে দেশের সামাজিক ও পারিবারিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং শিশুদের ডিজিটাল অভিজ্ঞতা বিশেষভাবে বিবেচনায় রাখা জরুরি। বিভিন্ন দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেই বাংলাদেশকেও একই ধরনের ব্যবস্থা নিতে হবে, বিষয়টি মোটেও এমন নয়; কারণ, এটা কেবল একটা নীতিমালা প্রণয়নের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যৎ প্রজন্মের ডিজিটাল জীবন ও সক্ষমতা।

আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা

অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট রাখা বা নতুন অ্যাকাউন্ট খোলার ওপর বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। এই আইনের মাধ্যমে শিশু বা অভিভাবকের পরিবর্তে প্ল্যাটফর্মগুলোর ওপর বয়সসীমা কার্যকরের দায়িত্ব দেওয়া হয়েছে; আইন অনুযায়ী অ্যাকাউন্ট খোলা প্রতিরোধে যুক্তিসংগত ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর জরিমানার ব্যবস্থাও রাখা আছে, তবে এরপরও বয়স যাচাই, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং বিকল্প মাধ্যমে শিশুদের চলে যাওয়ার মতো বিষয়গুলো নিয়ে এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। আবার আয়ারল্যান্ডের গ্রেস্টোনসে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে শিশুদের প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্মার্টফোন না দেওয়ার একটা স্বেচ্ছামূলক উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে আটটি প্রাথমিক বিদ্যালয়ের পরিবারগুলো একসঙ্গে এই সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ দেখিয়েছে যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলে সমবয়সীদের চাপ কমানো এবং অভিভাবকদের জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হয়, এতে স্মার্টফোন ব্যবহার না করায় শিশুর বন্ধুদের তুলনায় আলাদা হয়ে পড়ার আশঙ্কা কমে এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগের বিকল্প ব্যবস্থা থাকলে জরুরি তথ্য বা নির্দেশনা না পাওয়ার আশঙ্কাও থাকে না।

আরও একটা উদ্যোগ এখানে উল্লেখ করা জরুরি: চলতি বছরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কেলি জি. এম.-এর করা মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা ও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ওঠে এবং জুরি মেটা ও ইউটিউবকে প্ল্যাটফর্মের নকশার জন্য দায়ী করে রায় দেন। এরপর বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা মামলাসহ একাধিক আইনি পদক্ষেপের প্রেক্ষাপটে ২০২৬ সালের অগাস্টে মেটা ৫২টি অঙ্গরাজ্য ও অঞ্চলের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সমঝোতায় পৌঁছায়, যাতে প্ল্যাটফর্মগুলো কিশোরদের জন্য দৈনিক ব্যবহারের সময়সীমা, রাতে অ্যাক্সেস ও নোটিফিকেশন নিয়ন্ত্রণ, অটোপ্লে এবং অ্যালগরিদমভিত্তিক ফিডের মতো বৈশিষ্ট্যে পরিবর্তন করতে রাজি হয়। এই পদক্ষেপগুলো থেকে বোঝা যায়, শিশুদের অনলাইন নিরাপত্তায় রাষ্ট্রীয় নীতিমালা, সামাজিক উদ্যোগ এবং প্ল্যাটফর্মের জবাবদিহি—তিনটিই গুরুত্বপূর্ণ; তবে কোনো দেশের মডেল সরাসরি বাংলাদেশে প্রয়োগ করা যাবে, এমনটা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বাস্তবতা

প্রথমত, বাংলাদেশের প্রেক্ষাপটে ১৬ বছর বা তার কম বয়সীদের বড় একটা অংশই স্কুলের শিক্ষার্থী এবং তারা শিক্ষাজীবনের বিভিন্ন প্রয়োজনে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরও নির্ভরশীল। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামেও এখন বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ফেইসবুক গ্রুপ, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে; ক্লাসের রুটিন, পরীক্ষার সময়সূচি, নোটিশ, পড়াশোনার উপকরণ কিংবা জরুরি নির্দেশনা আদান-প্রদানেও এসব মাধ্যম ব্যবহৃত হচ্ছে, ফলে কোনো নীতিমালার আওতায় শিক্ষার্থীদের অ্যাকাউন্ট ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় যোগাযোগ কীভাবে পরিচালিত হবে, সেই প্রশ্ন সামনে আসে। দ্বিতীয়ত, ১৬ বছরের কম বয়সীদের অনেকেরই নিজস্ব মোবাইল ফোন নেই এবং তারা মা-বাবা বা পরিবারের অন্য সদস্যদের ফোন ব্যবহার করে, ফলে কোনো ফোন বা অ্যাকাউন্টের মালিকের বয়স দিয়ে প্রকৃত ব্যবহারকারীর বয়স নির্ধারণ করা সম্ভব নয় এবং একই ডিভাইস পরিবারের একাধিক সদস্যের ব্যবহারের কারণে বয়সভিত্তিক নীতিমালা বাস্তবায়নেও জটিলতা তৈরি হতে পারে।

তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের পরিসর অনেক বিস্তৃত; নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মে যদি বয়সভিত্তিক নিয়ন্ত্রণ আরোপ করাও হয়, তাহলে শিশুরা অন্য প্ল্যাটফর্ম, এমনকি ভিন্ন ডিজিটাল মাধ্যমও ব্যবহার করতে পারে। আবার বয়স গোপন করে অ্যাকাউন্ট খোলা কিংবা অভিভাবকদের না জানিয়ে অন্য মাধ্যমে যোগাযোগের পথ খুঁজে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যার ফলে নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্দেশ্য পূরণের পরিবর্তে শিশুদের ডিজিটাল ব্যবহার অভিভাবকদের নজরদারির বাইরে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। অর্থাৎ, নীতিমালা তৈরির সময় শুধু প্ল্যাটফর্মে প্রবেশ নিয়ন্ত্রণ করা নিয়ে ভাবলেই চলবে না, একই সঙ্গে এই নিয়ন্ত্রণের পর শিশুদের ডিজিটাল আচরণে কী পরিবর্তন আসতে পারে, সেটাও বিবেচনায় নিতে হবে।

প্ল্যাটফর্মের দায়বদ্ধতা, স্বাধীন কমিশন ও মিডিয়া লিটারেসি

কেজিএম মামলার রায় এবং যুক্তরাষ্ট্রের ৫২টি অঙ্গরাজ্য, অঞ্চল ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেটার সমঝোতা থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোর নকশা ও কার্যপদ্ধতিতে পরিবর্তন করার উপায় আছে—অর্থাৎ শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের ব্যবহৃত ডিজিটাল পরিবেশকেও নিরাপদ করার উদ্যোগ নেওয়া সম্ভব। সে কারণে বাংলাদেশের প্রস্তাবিত নীতিমালাতেও প্ল্যাটফর্মগুলোর জন্য কিছু সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা যেতে পারে; যেমন শিশুদের মনোযোগ ধরে রাখার জন্য প্ল্যাটফর্মগুলোর নকশাগত বৈশিষ্ট্য—সীমাহীন স্ক্রল, নিজে থেকেই পরবর্তী ভিডিও চালু হওয়ার ব্যবস্থা অর্থাৎ অটোপ্লে, অনবরত নোটিফিকেশন আসা এবং অ্যালগরিদমের মাধ্যমে একটার পর একটা কনটেন্ট সাজেস্ট করা—পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার বিষয়টি বিবেচনা করতে হবে, পাশাপাশি বয়স-অনুপযোগী কনটেন্ট ও ব্যক্তিগত তথ্যের ঝুঁকি কমাতে প্ল্যাটফর্মগুলোর কার্যকর ব্যবস্থা থাকা জরুরি এবং আলোচনার মাধ্যমে নকশাগত পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ায় ই-সেফটি কমিশনার নামে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা যেমন প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব দেখাশোনা, অনলাইন নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, গবেষণা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করে, বাংলাদেশের প্রেক্ষাপটেও এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনা করা যেতে পারে; তবে বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বিদ্যমান থাকায় নতুন কোনো প্রতিষ্ঠান করা হলে সেটার দায়িত্ব কী কী হতে পারে তা নিয়ে ভাবতে হবে এবং প্রতিষ্ঠানটি যেন অবশ্যই রাজনৈতিক বা বাণিজ্যিকভাবে প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা সবার প্রথমে জরুরি।

সর্বোপরি, আয়ারল্যান্ডের গ্রেস্টোনসের উদ্যোগের মতো বাংলাদেশেও স্থানীয় পর্যায়ে পরিবার, শিক্ষক ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা করা যেতে পারে, আর দীর্ঘমেয়াদে শিশুদের সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মিডিয়া লিটারেসি বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি। এটা জাতীয় শিক্ষাক্রমে স্বতন্ত্র বিষয় হিসেবে যুক্ত করা কিংবা বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিক পাঠের সঙ্গে সমন্বিত করার মাধ্যমে করা যেতে পারে—যেমন বাংলা ও ইংরেজি পাঠে সংবাদ, বিজ্ঞাপন ও অনলাইন কনটেন্ট বিশ্লেষণ, সাধারণ বিজ্ঞানে গণমাধ্যমের সামাজিক প্রভাব এবং তথ্যপ্রযুক্তিতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা শেখানো যেতে পারে, যার মাধ্যমে শিশুরা কনটেন্ট বুঝতে, প্রশ্ন করতে, তথ্য যাচাই করতে এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যমে অংশ নিতে শিখবে।

সিদ্ধান্তটার ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা প্রণয়নে হাই কোর্টের নির্দেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে বরং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিশু অধিকারকর্মী, প্রযুক্তিবিদ ও গণমাধ্যম বিশেষজ্ঞসহ সবার সঙ্গে আলোচনা করা জরুরি; বিশেষ করে যেসব শিশু-কিশোরের জন্য নীতিমালা তৈরি হবে, তাদের অভিজ্ঞতা ও মতামতও এখানে থাকতে হবে। কারণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, পারিবারিক পরিস্থিতি, শিশুদের ডিজিটাল অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সংকট—সব দিক বিবেচনা করেই কেবল কার্যকর নীতিমালা তৈরি করা সম্ভব, নচেৎ গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এই নীতিমালা কেবল বর্তমানের ঝুঁকি মোকাবিলার জন্য নয়; এটি একই সঙ্গে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে কোন জায়গায় দেখতে চাই, সেটারও নির্ধারক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পড়াশোনা ও নোটিশ যেখানে ফেইসবুক-হোয়াটসঅ্যাপনির্ভর: সেখানে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে?

হালনাগাদ সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬