মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে মুখর আজ ক্রীড়াঙ্গন

  • হালনাগাদ সময় : ০৯:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চে ভরপুর একটি ব্যস্ত দিন আজ ক্রীড়াপ্রেমীদের সামনে। দিনের শুরুতে নজর থাকবে সেঞ্চুরিয়নে, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই জমে উঠবে ইউরোপিয়ান ফুটবলের হাইভোল্টেজ লড়াই। মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও ইন্টার মিলানের মতো শীর্ষস্থানীয় দলগুলো।

ক্রিকেটে বাংলাদেশের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। স্বাগতিক দল দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৪৯৪ রান নিয়ে, যার ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে। আজ দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচের তৃতীয় দিনের খেলা।

এ ছাড়া ক্রিকেটের অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে নারী ইমার্জিং নেশনস ট্রফির ফাইনাল। শিরোপার এই লড়াইয়ে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা, যা সকাল ১১টায় শুরু হবে। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস ও ডেজার্ট ভাইপার্সের ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। নারী বিগ ব্যাশে দুপুর ২টা ১০ মিনিটে মাঠে নামবে মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিট।

ফুটবলপ্রেমীদের রাতের সূচিতে থাকছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একাধিক আকর্ষণীয় ম্যাচ। রাত ১১টা ৪৫ মিনিটে স্লাভিয়া প্রাহার মুখোমুখি হবে ভিয়ারিয়াল এবং একই সময়ে সাবাহর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

রাত ২টায় শুরু হবে আরও বেশ কয়েকটি হেভিওয়েট ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ভাইকিংয়ের বিপক্ষে। একই সময়ে ক্লাব ব্রুগের প্রতিপক্ষ লিভারপুল, ইন্টার মিলান মুখোমুখি হবে স্টুটগার্টের এবং লিলের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া পিএসজির প্রতিপক্ষ এএস রোমা, শাখতার দোনেৎস্ক খেলবে ফেনারব্যাচের বিপক্ষে এবং স্পোর্টিং সিপির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

24 November 2026

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে মুখর আজ ক্রীড়াঙ্গন

হালনাগাদ সময় : ০৯:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬