রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১০ম লিডারশিপ সামিট ২০২৬। সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এই সামিটে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেন।
এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল “বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার”। এলডিসি উত্তরণ এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুরনো ধ্যান-ধারণার বাইরে গিয়ে নতুন করে চিন্তা করার এবং প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
দিনব্যাপী এই আয়োজনে চারটি কিনোট সেশন, ফায়ারসাইড কনভারসেশন এবং প্যানেল ডিসকাশনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএনডিপি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।


























