মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • হালনাগাদ সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল অংশ নিচ্ছে। স্পিকারের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

হালনাগাদ সময় : ০২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬