মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

  • হালনাগাদ সময় : ০৪:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ব্যাংকক, থাইল্যান্ড: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের তামান শ্রী মুদা এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির যৌথ বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) সকালে চালানো এই অভিযানের সময় দোকানের গলিপথ দিয়ে পালাতে গিয়ে অভিবাসীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

তবে আইনশৃঙ্খলাবাহিনী আগে থেকেই বের হওয়ার সব পথ ঘিরে রাখায় তাদের পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং মোট ৪৮৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ১৫২ জনই বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার স্থাণীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে মোট ৮৩১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) এবং ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে ৪৮৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের মধ্যে ৪০৫ জন পুরুষ এবং ৮৪ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে।

আটক হওয়া ৪৮৯ জনের মধ্যে সর্বোচ্চ ১৫২ জন বাংলাদেশের নাগরিক। এছাড়া নেপালের ১১৫ জন, মিয়ানমারের ৯৯ জন, ভারতের ৬৫ জন, ইন্দোনেশিয়ার ৪৩ জন, পাকিস্তানের ১১ জন এবং শ্রীলঙ্কার ৪ জন নাগরিক রয়েছেন।

দাতুক লোকমান জানান, অভিযানে নির্মাণ খাতের (কনস্ট্রাকশন) পারমিট নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো গুরুতর অনিয়মও ধরা পড়েছে। এ বিষয়ে নিয়োগকর্তাদের সতর্ক করে তিনি বলেন, “সংশ্লিষ্ট খাতের বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের জন্যও একটি দণ্ডনীয় অপরাধ। কেউ যদি রেস্তোরাঁয় কর্মী নিয়োগ দিতে চান, তবে অবশ্যই কর্মীদের সেবা খাতের (সার্ভিস সেক্টর) পারমিট নিশ্চিত করতে হবে।”

ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে জেনারেল অপারেশনস ফোর্স, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ফোর্স, জাতীয় মাদকবিরোধী সংস্থা, কোম্পানিজ কমিশন অব মালয়েশিয়া (এসএসএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের মোট ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে এসএসএম ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা (কম্পাউন্ড) করেছে এবং তদন্তে সহায়তার জন্য পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে তলব করে সমন জারি করা হয়েছে। আটককৃত সব অভিবাসীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

হালনাগাদ সময় : ০৪:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬