মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৪ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন করার কোনো সুযোগ নেই। অপরাধীদের প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হয়। শুক্রবার সন্ধ্যায় সিলেটের দাঁড়িয়াপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন। বাংলাদেশের জনগণ ও বিচার বিভাগ তাকে তার প্রাপ্য স্থান দেখিয়ে দিয়েছে। যারা মানুষ হত্যা করে পালিয়ে বেড়াচ্ছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, এই দলটি তাদের নেত্রী ও পরিবারকে ধ্বংস করার পর এখন দলের কর্মীদেরও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নিজের বাসার গেটে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা কাপুরুষের মতো কাজ করে পালিয়ে যায়। ‘জয় বাংলা’ স্লোগানটি এখন জাতীয়ভাবে পলায়নপরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না।

তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব অত্যন্ত উজ্জ্বল। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার ফলে মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে। এসব উন্নয়ন সহ্য করতে না পেরে একটি ক্ষুদ্র গোষ্ঠী অহেতুক অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা সফল হবে না। কোনো সন্ত্রাসীই সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরে আসার সুযোগ পাবে না বলে তিনি স্পষ্ট জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন করার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬