মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৬ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমির ধান

  • হালনাগাদ সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টানা দুই দিনের অকাল বৃষ্টিতে ঝিনাইদহ জেলায় কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে। মাঠভরা পাকা ধান তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যার মধ্যে এখনো ৬৮ হাজার ৯৭৪ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে।

কৃষকরা জানান, ধারদেনা করে ফলানো ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এই বৃষ্টি তাদের সর্বস্বান্ত হওয়ার মুখে ঠেলে দিয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটা অসম্ভব হয়ে পড়েছে। অনেক কৃষক ধান কেটে জমিতেই রেখেছিলেন, যা এখন পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান বলেন, বৃষ্টিতে ধান কাটায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, দ্রুত পানি নিষ্কাশন করে আবহাওয়া অনুকূলে আসার সঙ্গে সঙ্গে ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া কাটা ধান উঁচু স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে বিচুলি ও গোখাদ্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিনাইদহে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমির ধান

হালনাগাদ সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬