মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৮ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১০:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশ্যে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

এডিসি জুয়েল রানা আরও জানান, গ্রেপ্তারকৃত মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা: গোপালগঞ্জসহ ২১ জেলায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার

18 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১০:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬