মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৬ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

  • হালনাগাদ সময় : ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশالات জেলার উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের ডেকে তুলে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে পুড়ে যাওয়া অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা আরও চারটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনা দুটির তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

18 November 2026

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

হালনাগাদ সময় : ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬