মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৬ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটার সরাতে ডিএমপির কঠোর নির্দেশ

  • হালনাগাদ সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অবৈধ সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনিয়ন্ত্রিত শব্দদূষণ বাড়ছে এবং নগরবাসীর দুর্ভোগ সৃষ্টির পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।

ডিএমপি জানায়, বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে এসব সরঞ্জাম অপসারণ করতে যানবাহনের মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

18 November 2026

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটার সরাতে ডিএমপির কঠোর নির্দেশ

হালনাগাদ সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬