মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারত অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেওয়া হবে: মাহমুদুর রহমান মান্না

  • হালনাগাদ সময় : ১১:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা চাইলেই আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারি। তবে ভারত যে আমাদের প্রতি অন্যায় করছে, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যায়কারী কখনো শেষ পর্যন্ত জয়ী হতে পারে না।

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া তাণ্ডব নিয়ে যারা মনে করছেন দেশের সবকিছু উল্টে যাচ্ছে, আগামী এক বা দুই মাসের মধ্যে তা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত এ পর্যন্ত আমাদের পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয়নি। আগামী ১২ ডিসেম্বর বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। অথচ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের পানির অধিকার ভারতের কোনো দয়া নয়। বাণিজ্যিক ভারসাম্যের সীমাহীন ঘাটতির সংকট সমাধান না করে এবং সীমান্ত হত্যা বন্ধের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আমরা তাদের অনেক ছাড় দিয়েছি।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত অসম অনেকগুলো চুক্তি থেকে বাংলাদেশের এখনই সরে আসা প্রয়োজন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারত অন্যায়কারী, তা বিশ্ববাসীকে বুঝিয়ে দেওয়া হবে: মাহমুদুর রহমান মান্না

হালনাগাদ সময় : ১১:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬