মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৭ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে জেলেপল্লিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • হালনাগাদ সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণি ঘাট এলাকায় জেলেদের কয়েকটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দীর্ঘ চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে দুপুর ২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইউনিটগুলো ফিরে আসার পর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে জেলেপল্লিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হালনাগাদ সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬