চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণি ঘাট এলাকায় জেলেদের কয়েকটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দীর্ঘ চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে দুপুর ২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ইউনিটগুলো ফিরে আসার পর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।


























