চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণ-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
























