মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করা হবে: অ্যাটর্নি জেনারেল

  • হালনাগাদ সময় : ০৮:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শনিবার দুপুরে রাজধানীর এক হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সারাদেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রয়োজন নেই। শুধু নতুন আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন জরুরি।

পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের জন‍্য আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে।

বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে তারা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করা হবে: অ্যাটর্নি জেনারেল

হালনাগাদ সময় : ০৮:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬