মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • হালনাগাদ সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার শিল্পকারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকায় সেগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে ইতিমধ্যে প্রায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এবং কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ সকালে কারখানায় শ্রমিকেরা কাজ না করায় ৭-৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের একটি কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটির ফটকে টাঙানো নোটিশে বলা হয়েছে, বর্তমানে আশুলিয়া অঞ্চল তথা বাংলাদেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান উচ্ছৃঙ্খল ও অরাজক পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শ্রমিকদের জানমালের নিরাপত্তা, কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। কারখানা পুনরায় চালুর তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বীক নিট লিমিটেডের এক নারী অপারেটর বলেন, ‘পাশের কারখানায় ঝামেলা ছিলো ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেইট ভাঙছে, সিকিউরিটিরে মারছে এই কারণে আমাদের কারখানা বন্ধ রাখছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

হালনাগাদ সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬