রাজধানী ঢাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শনিবার দুপুরে বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি নগরবাসীর প্রতি এই আহ্বান জানান।
প্রশাসক বলেন, যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে জনজীবন জিম্মি করতে চায়, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। নগরবাসীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহর পরিষ্কার না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই কার্যক্রমে মহানগর বিএনপি নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।























