মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জেদ্দায় সৌদি হজমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

  • হালনাগাদ সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা, হজযাত্রীর কোটা বৃদ্ধি এবং বাংলাদেশি হাজি ও উমরা পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে সৌদি আরবে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠক হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আল রাবিয়া নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। জবাবে সৌদি হজ ও উমরা মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে কোনো দেশ তাদের বরাদ্দকৃত কোটা পূরণে ব্যর্থ হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়ে সৌদি মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। এছাড়া বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জেদ্দায় সৌদি হজমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

হালনাগাদ সময় : ০৫:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬